আব্বু, বলে দৌড়িয়ে এসে জড়িয়ে ধরল আমার ছেলে মেয়ে। সানী আর ছায়া। পাশে এসে দাঁড়াল বউমা আর রোকন। আসতে দেরী হোল যে?” একসাথে কলকলিয়ে উঠল ওরা।
“ এখন Christmas dayর মেলা চারিদিকে, রাস্তায় ভিড়। দেরীতো হবেই”। বলে ওদেরকে আশ্বস্ত করলাম।
সানীর জন্মদিন। চলে গেছে বেশ কিছুদিন আগে। আমরা সেলিবারেট করছি আজ। সুন্দর Sea Food store, Astoria তে। পছন্দ করেছে বৌমা।
রেস্টুরেন্ট টার বৈশিষ্ট হচ্ছে প্রথমে বিভিন্ন কাঁচা মাছ থেকে পছন্দ করে দিতে হবে কোন মাছ টা খেতে চাও তারপর সেই মাছ রান্না করে সামনে আসবে বিভিন্ন ভাবে ডেকোরেশন করে। সত্যিই এক অপূর্ব অভিজ্ঞতা।
ছবি উঠল। রেস্টুরেন্ট এর মালিক আধো অন্ধকারে Happy Birthday বলতে বলতে নিয়ে এলো কেক। ছায়া নিয়ে এসেছিল টা। উপস্থিত সবাই একিই স্বরে গেয়ে উঠল “ Happy Birthday to you”. হৃদয় স্পর্শ করা মুহূর্ত।
হৈ হৈ করে কাটিয়ে দিলাম সন্ধ্যা টা।
সব কিছুরই শেষ আছে। আনন্দ মুখর সন্ধ্যার পর আসে বিষণ্ণতা। তারপর বাসায় ফেরার পালা। গাড়ী স্টার্ট দিয়ে বসে থাকলাম কিছুক্ষণ। কয়েক ঘণ্টার আনন্দটা মুছে যেতে দিলাম না তাড়াতাড়ি। অবশেষে গাড়ীটা বের করলাম। পিছনের গাড়ীর হর্ন শুনে বুঝলাম একটু অন্য মসস্ক হয়ে পড়েছিলাম। গাড়ীটা ডানে চলে গেছে বেশ কিছু খানি। উচিৎ নয়।
আমি বুঝি। হয়ত একদিন দ্রুত ছুটে আসা কোন গাড়ী চুরমার করে দেবে আমার গাড়ীটা। রক্তাত দেহটা টেনে হেঁচড়ে বের করবে ঐ দুমড়ে যাওয়া গাড়ীটার থেকে। না ওসব চিন্তা থাক।
পরদিন। বৃস্টি ভেঝা সকাল। বাহিরে অঝরে ঝরছে। গতকালের হাসি, আজ কান্নায় রূপান্তরিত হয়ছে। সেই সাথে আমার
মনটা। গত রাতে দুচোখের পাতা শুধু চেয়েই রইল। বন্ধ হলনা। এগার বারো,—– চার, পাঁচ ছয়। ভোর হোল। মাথায় প্রচণ্ড ব্যথা। ঘরের চারিদিকে কোন কিছুর দিকে তাকালেই বিরক্ত লাগছে। ছোট বোনটা ফোন করল। হ্যালো বলতে ইচ্ছে করলো না। বিক্ষিপ্ত মন। কেন? জানিনা।
পাউরুটি দুটো টোস্টার ওভেনে দিয়ে কফির পানি টা বসিয়ে দিলাম। ড্রয়াইং রুমটা আগছাল। সাধারণত এ রকম থাকেনা। আজ ঘুচাতে ইচ্ছে করলো না। টাকা পয়সা গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে টেবিলের পরে। সেভ করতে যেয়ে কেটে গেলো গালের পাশটা। রক্তের ক্ষীণ রেখা গড়িয়ে আসছে চোয়ালের দিকে। হাতের কাছে কিছু নেই। চেপে ধরলাম টিসু পেপার টা দিয়ে। লাল হয়ে গেলো পেপার টা। বাণ্ডেড টা খুঁজতে যেয়ে পড়ে গেলো পুরো বাক্সটা। ছড়িয়ে পড়ল ঔষধের বোতল গুলো। খুলে গেলো কয়েকটার মুখ। কিছু ট্যাবলেট একশো মিটার দৌড়ের প্রতিযোগিতায় মেনে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল বিভিন্ন দিকে। আমি দাড়িয়ে রইলেম ওদের মাঝে। বাণ্ডেড টা নেই। মনটা আরও তিরিক্ষি হয়ে গেলো। পা দিয়ে সরিয়ে রেখে তাকালাম আয়নার দিকে। নিজের চেহারা আমি নিজেই চিনতে পারলাম না। এত মলিনতা এত বিষণ্ণতা কেন ?
গালের ধারের রক্তের রেখা তখনও থামেনি। তবে গতিবেগ কম। এমন এবড়ো থেবড়ো মুখে একটা চামড়ার অংশ হয়তো উঁচু হয়েছিল, বিক্ষিপ্ত মন সেটার সন্ধান পায়নি, রেজারের ব্লেড ওটাকে সমতল করে দিয়েছে। আর তাই এই ভুগান্তি।
পোড়া পোড়া গন্ধ এলো রান্নাঘর থেকে। মনে পড়ল পাউরুটি টা টোস্ট করতে দিয়ে ছিলাম। ভুলে গিয়েছিলাম সে কথা। মনের সাথে পেটের সম্পর্ক। এতো আজ নতুন নয়। অনন্তকাল ধরে চলে আসছে এই সম্পর্ক। আজ এই মনের বিষণ্ণতা ভুলিয়ে দিয়েছে আমি ক্ষুধার্ত। ফিরে এলাম রান্না ঘরে। টোস্ট টা একটু বেশিই পুড়ে গেছে। মন চাইল না খেতে। শুধু কফির পেয়ালা টা নিয়ে এসে বসলাম সোফাতে।
কেন এই বিষণ্ণতা। আমি নিজেও জানিনা। আছে আমার সুন্দর দুটো ছেলে মেয়ে। আছে তাদের হৃদয় কারা বউ, স্বামী। তবে কেন? কেন আমি অতল তলে ডুবে যাচ্ছি। এর থেকে কি কোন পরিত্রাণ নেই। শুধু সেই দিনটাই কি দেবে পরিত্রাণ ?
এসে দাঁড়ালাম বাহিরের বেল্কনীতে। মাঝে মাঝে বৃস্টি ভেজা বাতাস ঝাপট দিয়ে যাচ্ছে চোখে মুখে । ঠাণ্ডার প্রখরতা ততটা নয়। মনে হোল হাত বাড়ালেই বন্ধু নেই, তবে পা বাড়ালেই তোঁ পথ। বেরিয়ে পড়ি।
কিছু কেনা কাঁটা আছে। দেশে যাবো কদিন পর। ক্রিসমাস শেষ। ভীড় ততটা নয়। কেন জানি এখন ভীড় সহ্য হয়না। গুমট ছোট্ট ঘরে বসে থাকতে মন চাইছে না। বেরিয়ে এলাম। রাস্তার ওপর প্রান্তে টার্গেট। ডিপার্টমেন্টাল স্টোর। কয়েকটা জিনিস মাত্র। শেষ মুহূর্তের অর্ডার। বেশিক্ষণ সময় ব্যয় করিনি। মাথার ভিতর অসংখ্য চিন্তা ঘোরাফেরা করছে। সব গুলিই মূল্যহীন।
বিষণ্ণ মনের এটাই খোরাক। অনেক আগের ঘটনা যা আজকের দিনের সাথে কোন সম্পর্ক নেই, ওটাকে সামনে এনে মনটাকে আরও ভরাক্রান্ত করা। অথবা কে যেন কি বলেছিল গত বছর সেটাই আজ হয়ে উঠল মুখ্য।
ক্ষণিকের তরে এই সব ফেলে আসা ঘটনা আমাকে নিয়ে গেলো আরও অতলে।
আমি দেখতে পাচ্ছি আমার সামনে ভবিষ্যৎ নেই। আছে বর্তমান। নিষ্ঠুর বর্তমান। আর অতীত আমাকে টেনে হিঁচড়ে পেছনে নিচ্ছে।
উহ! করে উঠলাম। পিছনের মহিলা তার হাতের ঠেলাগাড়ি টা দিয়ে আমার পায়ে জোরে আঘাত করেছে। অবশ্য ইচ্ছা ক্রীত নয়। সেল ফোনে কথা, সেই সাথে আকাশের দিকে তাকিয়ে হাটা, এই দুয়ের ফল স্বরূপ আমার পায়ে ধাক্কা।
সরি বলে অতি করুন দৃস্টি দিয়ে তাকাল আমার দিকে।
ঠিক আছে বলে আমি পা বাড়ালাম গাড়ীর দিকে।
বিকেল চারটা। টেলিভিশন টা চালিয়ে দিয়ে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ ওটার দিকে। একটার পর একটা চ্যানেল পালটালাম। কিচ্ছু ভাল লাগছেনা। বন্ধ করে দিয়ে কিছুক্ষণ পায়চারি করলাম ছোট্ট লিভিং রুমে উদ্দেশহীন ভাবে। ভাবলাম কারো সাথে কথা বলতে হবে। মনটা হাল্কা করতে হবে। বিষণ্ণতা দূর করতে হবে।
দুজন বলল তাঁরা ব্যস্ত, অন্যজন ফোন ধরলনা।
এমন সময় ফোনটা বেজে উঠল। স্নিগ্ধা। বান্ধবী বলতে সেই। আর একজন আছে তবে সে থাকে একটু দূরে।
ওর সাথে প্রায় প্রতিদিনই কথা হয়। কথা হয় অনেকক্ষণ ধরে। সেইসব কথা যে সব কথার কোন গভীরতা নেই। অথচ তাল কাটেনা। সময় কেটে যায়।
আজও মনে হোলও তাই হবে । কিন্তু হলনা। তাল কেটে গেলো। আমিই তাল কেটে দিলাম। আমিই কথা বলে হাল্কা হতে চেয়েছিলাম, যখন পেলাম তখন আর কথা বলতে ইচ্ছে করলো না। শুধু হূ, হা, এই বলেই গেলাম।
রাগ হতে থাকল এই ভেবে, ও কেন জিজ্ঞাসা করছেনা, আমি কেন শুধু হু, হাঁ করছি কোন কথা না বলে,কেন জিজ্ঞাসা করছেনা আমার কি হয়েছে?
ও ওর কথাই বলে যাচ্ছে, একবারো তো আমার দিক থেকে সাড়াশব্দ নেই কেন সে কথা জানতে চাইছে না।
জানি অন্য অনেক দিন গেছে ও কথা বলেছে আমি শুনে গেছি, অথবা তার বিপরীত। আজ এটা আমি সইতে পারলাম না।
মাঝ পথে বললাম,” আজ রাখি” বলে ফোন টা রেখে দিলাম। এটা অভদ্রতা। কিন্তু আজ আমার কাছে ভদ্রতা অভদ্রতার কোন বালায় নেই। ভাবলাম ও আবার হয়ত কল করবে। বলবে,” কি হোল তোমার”?
না, সে আর কল করেনি। তিরিক্ষি হয়ে গেল মেজাজটা। আরও এক ডিগ্রী নেমে এলো মানসিক ভারসাম্য।
পোস্ট মরটমের রিপোর্ট অনুসারে খুন হয়েছে রাত বারোটার পরে। আফসারউদ্দিন বার বার রিপোর্ট টা পড়ল। পাঁচটা
ছুরির একটাতেও হাতের ছাপ নেই এটাই রহস্য।
রহমত এসে খবর দিলো পাঁচজনের খোজ পাওয়া গেছে। সবাইকে আনার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন সময়ে। আফসার উদ্দিন বাহিরে এসে দাঁড়াল। আকাশটা আজ মেঘলা। লোকদের মনে খুশীর বন্যা বইছে। রাখাল মারাগেছে। দু এক জাগায় ভোজের আয়োজন করা হয়েছে। একথা আফসারউদ্দিনের কানে এসেছে।
কনেস্টবল রহমান খোদেজা আর ওর মাকে নিয়ে এলো পুলিশ ষ্টেশনে। খোদেজার মাকে ওয়েটিং রুমে বসতে বলে আফসারউদ্দিন রহমত কে বলল খোদেজাকে ইনটারোগেশন রুমে নিয়ে যেতে। খোদেজা বোরখা পরে এসেছিল যাতে লোকেরা চিনতে না পারে। পাঁশে খুলে রেখে দিলো। বয়স ষোল সতেরো হবে। চোখে হিংস্রতার ছাপ।
“ ওর যে গলা কাটা হয়নি তা তুমি জানলে কি ভাবে? তুমি তো থাকো অনেক দুরের গ্রামে”?
“ঐ লম্পটের মরার খবর বাতাসের আগেই চলে এসেছিল। এখন বলেন আমাকে ডেকে এনেছেন কেন”?
“ ঐ রাতে তুমি কোথায় ছিলে?” জিজ্ঞাসা করলো আফসারউদ্দিন ।
“কেন? আমাকে সন্দেহ করছেন?”
“অস্বাভাবিক তো কিছু নয়। তবে প্রমান সাপেক্ষ”।
“ওর গলাটা আর একটা অঙ্গ যদি আমি নিজে হাতে কাটতে পারতাম তবে আমার প্রান জুড়াত। যে সর্বনাশ সে আমার করেছে আপনি তা বুঝবেন না। আপনারা জানেন শুধু টাকা খেয়ে চোখ বন্ধ করে থাকতে। সেদিন কেন তার বিচার হয়নি? সেদিন কেন প্রমান হোল আমি খারাপ মেয়ে আর সে সাধু”। উত্তেজিত হয়ে কথা গুলো বলে একটু থামল সে।
তারপর দীর্ঘ নিশ্বাস নিয়ে বলল,“ঐ রাতে আমি আমার বান্ধাবী রওশন আর তার স্বামীর সাথে গোপালপুরের মেলায় গিয়েছিলাম। খোজ নিয়ে দেখতে পারেন। ফিরতে অনেক রাত হয়েছিল”।
“ আমি খুন করিনি”। তীব্র স্বরে বলল খোদেজা। “বললাম না আপনাকে ওকে খুন করতে পারলে আমার হাড় জুড়াত”।
সেই রাতে আমি মেলাতে ছিলাম” বলল সে।
আফসারউদ্দিন কিছুক্ষণ তাকিয়ে রইল, ভাবল ওর এই কঠোর ভাবে কথা বলার মাঝে কোন রহস্য আছে কিনা।
আমি আসছি বলে বেরিয়ে গেলো, ডাক দিলো রহমত কে, বলল দীলীপকে ডেকে আনতে।
দীলীপ আসতেই ওকে একটা চিরকুট দিয়ে পাঠিয়ে দিলো। বলল, গাড়ী নিয়ে যাও। তাড়াতাড়ি যাবে আর আসবে”।
দীলীপ দ্রুত বেরিয়ে গেলো।
আফসারউদ্দিন রহমত কে ডাক দিয়ে বলল খোদেজা কে নিয়ে যেতে। ওয়েটিং রুমে বসাতে বলল।
বেরিয়ে এসে আফসারউদ্দিন দেখল খোদেজার মা বসে আছে। বাম চোখ কালো ব্যান্ডেজ দিয়ে ঢাকা।
আফসারউদ্দিন একবার তাকাল খোদেজার মার দিকে।
রহমত কে বলল চম্পা কে নিয়ে আসতে।
“তোমার নাম চম্পা, চম্পা কি?”
“চম্পা বিশ্বাস।‘
“ তুমি তো কলেজে যাচ্ছও? তাই না?”
“হা”
তোমাকে আমি কেন ডেকেছি বুঝতে পারছ?
“জানি কেন ডেকেছেন এবং আপনি খোজ নিন আমার কলেজে। জানতে পারবেন সে রাতে আমার ইস্পেশাল ক্লাস ছিল।
খুন আমি করিনি, তবে ইচ্ছা যে হয়নি তা নয়। সময়, সুযোগ, পরিস্থিতি যদি আমি পেতাম তবে ওকে খুন করতে আমি দ্বিধা করতাম না। কে করেছে যদি জানতে পারতাম তবে তাকে সহস্রও বার প্রনাম করতাম। আজও লোকে আমাদের বাড়ির সামনে দিয়ে গেলে আড়চোখে তাকায়। বাবা মা কে রাস্তায় অপদস্ত করে। আর আমার কথা না হয় বাদই দিলাম। এক গ্রাম ছেড়ে আর এক গ্রামে চলে গেছি তাও রেহায় নেই। বলতে পারেন কবে আমি আবার চোখ তুলে চাইতে পারব। বলতে পারেন কবে একজন এসে আমাকে বলবে “তোমার অতীত আমি জানতে চাইনা জানতে চাই তোমাকে”। আপনারা তোঁ পুতুল। যখন যে যে ভাবে নাচায় সেই ভাবে নাচেন।“
আফসারউদ্দিন কিছু বলার আগেই রহমত এসে পাশে দাঁড়াল। চোখে ইঙ্গিত করতেই আফসারউদ্দিন বেরিয়ে গেলো।
বাহিরে দাঁড়ান রওশন আর তার স্বামী।
আফসারউদ্দিন তাদেরকে ডেকে নিয়ে গেলো তার চেম্বারে। জিজ্ঞাসা করল খোদেজা যা বলেছে সত্যি কি না।
ওদের হাঁ সূচক উত্তরে আফসারউদ্দিন ওদেরকে যেতে বলে কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে রইল।
কোথায় যেন একটা গরমিল আছে মনে হোল আফসারউদ্দিনের। ডাক দিল রহমত কে। বলল,” ওদের পাঁচজন কে যেতে বলও তবে গ্রাম ছেড়ে বাহিরে যেন না যায়।“
আর শোন, এখনি একটু বের হতে হবে। গাড়ী ঠিক করেতে বলও।
রহমত বেরিয়ে গেলো।
গাড়ী নিয়ে আফসারউদ্দিন আর রহমত এসে পৌছাল সেই বাংলো তে। ঘরের ভিতর টা আর একবার ভালোভাবে পরীক্ষা করে দেখতে চায়। ঘরের ভিতর এসে দাঁড়াল দুজন। চারিদিকে তাকিয়ে দেখতে থাকলো কোন কিছু চোখে পড়ে কিনা।
“স্যার?”
রহমতের দিকে তাকাল আফসারউদ্দিন।
রহমত আঙ্গুল দিয়ে দেখালও ঘরের কোনে পড়ে থাকা বস্তু টির দিকে। চকচক করছে।
বড় একটা বোতাম। কোটের বোতামের মতো মনে হোল আফসারউদ্দিনের। হাতে গ্লভস পড়ে বোতামটা উঠিয়ে নিয়ে রাখল পকেট থেকে বের করা রুমালের ভিতর। চারিদিকে তাকাল আর একবার। বের হয়ে এলো রুম থেকে।
বলল রহমতকে “ আশে পাশের বাড়ীর লোকদের কে জিজ্ঞাসা বাদ করতে হবে। কেউ কিছু হয়তো দেখেছে যা আমাদের কাজে লাগতে পারে”।
বাংলোর পিছনে বাঁশঝাড়। তার মাঝ দিয়ে পায়ে চলা পথ। সেই পথ যেয়ে পড়েছে বড় রাস্তায়। তার পাশে লোকদের বসতি।
সেই পথ দিয়ে চলতে যেয়ে আফসারউদ্দিনের চোখে পড়ল সাদা একটা কাপড়ের টুকরা বেধে আছে ছোট্ট একটা বাঁশের মাথায়। শাড়ীর ছেড়া অংশ মনে হোল। উঠিয়ে নিয়ে সযত্নে করে রেখে দিলো পকেটে।
প্রথম বাসাতে টোকা দিতেই সুলতান বেরিয়ে এলো। পুলিশ দেখে ঘাবরিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। আফসারউদ্দিন জিজ্ঞাসা করলো সেই রাতে এমন কিছু তার চোখে পড়েছে কিনা অথবা কাউকে বেরিয়ে যেতে দেখেছে কিনা ঐ বাংলো থেকে যা স্বাভাবিক নয়।
না দেখেনি। বলল সুলতান
পাশের বাসায় থাকে শমশের আলী। রহমত ডাক দিলো শমশের আলীকে। বেরিয়ে এসে সালাম দিয়ে দাঁড়াল শমশের।
পিছন ফিরে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিতেই শুনতে পেলো এক মহিলার কণ্ঠস্বর।
“ উনাদেরকে দাড়াতে বলো ”।
“ কিছু বলবেন?” জিজ্ঞাসা করলো আফসারউদ্দিন।
“ দেখেছি একজন কে সাদা শাড়ী পড়া”।
“সাদা শাড়ী পড়া”? প্রশ্ন করলো, সাথে সাথে মনে হোল পকেটে রাখা সাদা টুকরো অংশ টার কথা।
“হাঁ”
“ চিনতে পেরেছেন?”
“না, তবে—“
“তবে কি?” জিজ্ঞাসা করলো আফসারউদ্দিন
“ একটা চোখ কালো কাপড় দিয়ে ঢাকা”।
“ কালো কাপড় দিয়ে ঢাকা?” বিড়বিড় করে উচ্চারণ করল আফসারউদ্দিন।
“আপনি ঠিক বলছেন?”
“জি, আমি সেই রাতে বাঁশ বাগানের ঐ রাস্তায় গিয়েছিলাম ছাগল টাকে আনার জন্য। হনহন করে সাদা কাপড় পড়া মেয়েটা আমার পাশ দিয়ে চলে গেলো। একটু হলেই আমাকে ধাক্কা দিতো।“
“ ঠিক আছে”। কিছু জিজ্ঞাসা না করে আফসারউদ্দিন রহমতকে নিয়ে ফিরে এলো থানায় । মাথার মধ্যে ঘুরছে শুধু একটা কথা, “ এক চোখ কালো কাপড় দিয়ে ঢাকা”।
রহমত কে বাসায় যেতে বলে সেও ফিরে এলো তার বাসায়। তখন সন্ধ্যা হয় হয়। কোন রকমে রাতটা কাটিয়ে
ভোর হতেই নাস্তা শেষ করে বাড়ীর কাজের লোকটাকে বলল রহমত কে ডেকে আনার জন্য।
রহমত এসে দাড়িয়ে ছিল বাহিরে। বুঝে উঠতে পারলনা এতো ভোরে কেন তার ডাক পড়ল।
আফসারউদ্দিন বেরিয়ে এসে রহমত কে বলল এখনি খোদেজার মা কে প্রথমে, এবং অন্য চার জনের মা কে পরে নিয়ে আসতে। রহমত বেরিয়ে যেতেই আফসারউদ্দিন এসে বসল তার চেম্বারে। মনে মনে ভাবল আবার রহস্যের জাল খুলবে।
আধাঘণ্টা পরে রহমত ফিরে এলো খোদেজার মা কে নিয়ে। ওয়েটিং রুমে বসিয়ে আফসারউদ্দিনকে খবর দিলো।
বেশ কিছুটা সময় ব্যয় করলো আফসারউদ্দিন। পেরিয়ে গেলো এক ঘণ্টা।
ডাক দিলো রহমত কে।
খোদেজার মা কে ইনটারোগেশন রুমে নিয়ে যেতে বলে একটা সিগারেট ধরিয়ে দুই টান দিয়ে ফেলে দিলো আফসারউদ্দিন। জানালা দিয়ে তাকিয়ে রইল বাহিরের দিকে। তারপর আস্তে আস্তে এগিয়ে গেলো ইনটারোগেশন রুমের দিকে।
খোদেজার মা মাথা নিচু করে তাকিয়ে আছে মাটির দিকে। আফসারউদ্দিন ঢুকতেই চোখ তুলে চাইল সে। আফসারউদ্দিনের দৃষ্টি ওর কালো ব্যান্ডেজে বাঁধা চোখটার দিকে।
“ ওরা চারজন স্বীকার করেছে তোমরা রাখালকে হত্যা করেছ। আর তুমি দলের নেত্রী।“ এই মিথ্যে কথার চালটা চেলে তাকিয়ে রইল ওর দিকে।
“না আমি করিনি”। দৃঢ় তার সাথে বলল খোদেজার মা।
আফসারউদ্দিন উঠে বাহিরে যেয়ে ফিরে এলো হাতে সাদা একটা শাড়ী নিয়ে। সেটা সে খোদেজার মার বাসা তল্লাশি করে আগেই এনে রেখেছিল।
“ এই শাড়ীটা টা তোমার, তাই না?” জিজ্ঞাসা করলো আফসারউদ্দিন
“ হাঁ, তাতে কি প্রমান হয়েছে?”
আফসারউদ্দিন শাড়ীটার ভাজ খুলল। একটা জাগায় কিছুটা অংশ নেই।
দেখাল খোদেজার মা কে। তারপর পকেট খেকে বের করলো সেই অংশ টুকু।
“ এই অংশ টুকু পাওয়া গেছে বাঁশঝাড়ে। দেখো চিনতে পারো কিনা?” বলে তাকিয়ে থাকলো ওর মুখের দিকে।
আমরা এসে দাঁড়ালাম ওর সামনে। পাঁচটা ছুরি এগিয়ে দিলো মুকুল। প্রতিশোধ নিতে হবে। রাখালের চোখে আতংকের ছাপ। আমাদের শরীরের রক্ত তখন টগবগ করে ফুটছে। আমরা পাচজন ছুরি উঠিয়ে নিলাম হাতে। কিন্তু পারলাম না। পারলাম না ওর বুকে বিঁধিয়ে দিতে।
মুকুল ছুরি গুলো নিয়ে নিলো আমাদের হাত থেকে। গেঁথে দিলো এক একটা ছুরি এক একটা মেয়ের নামকরে। ফিনকি দিয়ে রক্ত ঝরল। ভয় আমরা পাইনি। কোন অনুশোচনা হয়নি আমাদের । বরং একটা পিশাচ মরেছে, বেচে গেছে অনেকে”। বলে থামল খোদেজার মা।
মুকুলের গায়ে কি কোট ছিল? জিজ্ঞাসা করলো আফসারউদ্দিন।
“হাঁ”
আফসারউদ্দিন আর কোন প্রশ্ন না করে বেরিয়ে এলো রুম থেকে। ডাক দিলো রহমত কে।
“গাড়ী বের করতে বলো । সাথে চারজন পুলিশ নিয়ে নাও। সলেমানপুরে যেতে হবে”।
রাখালের লাশ বাঁধা তার বাংলো বাড়ীর এক পিলারের সাথে। পাঁচটা তীক্ষ্ণ ছুরি গাঁথা তার বুকে। একটা ছুরি হৃদপিণ্ড ভেদ করে বেরিয়ে গেছে ওপর পাঁশে। রক্ত ঝরছে।
রাখালের অত্যাচারে অতিষ্ঠও হয়ে উঠেছিল এই উপজেলার লোক। খুন খারাবি, চাঁদা বাজি, নারী ধর্ষণ এ ছিল তার নিত্য নৈমিত্বিক ব্যাপার। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুখ বন্ধ করে দিয়েছিল টাকা দিয়ে। কেউ কোন নালিশ জানালে পরদিন তার লাশ পাওয়া যেতো নদীর ধারে। ভয়ে সবাই তটস্থ।
রাখালের বাবা কাজ করতো এক কাপড়ের দোকানে। বাড়ী ছিল আরাপপুর গ্রামে। একদিন বাসায় এসে তাহেরা কে ডাক দিয়ে বলল,” রাখালের মা আমাকে এক গ্লাস পানি দাও, বুকটা যেন কেমন করছে”। পানি আর পান করা হয়নি। তার আগেই সব শেষ। রাখালের বয়স তখন বারো। ওর মা দিশাহারা। শোঁকের ছায়া মিলিয়ে যেতেই দেখতে পেলো সে কর্পদহীন। আত্মীয় স্বজন চলে গেছে যার যার পথে। কাজ নিয়ে ছিল চেয়ারম্যানের বাড়িতে। কাজ শেষে কিছু খাবার নিয়ে আসত বাসায়। তাই খেয়ে দুজনে রাত কাটাত। কিছু কিছু দুষ্ট লোকের উপদ্রব যে ছিলনা তা নয়। মার বাড়ন সত্ত্বেও রাখাল কাজ নিয়ে ছিল বাবার এক বন্ধুর দোকানে। অতি অল্প বয়সে পৃথিবী টাকে চিন্তে শিখলো।
শেফালী, তাহেরার এক দুঃসম্পর্কের খালাতো বোন, খবর পেয়ে এলো দেখা করতে। থাকে কাঞ্চনপুর উপজেলায়। অবস্থা ভালো। ছেলে,মেয়ে নেই। তাহেরার চেয়ে বয়সে বড়। শেফালীকে দেখে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল তাহেরা।
“ আমার কি হবে শেফালী আপা ? কি হবে?” বলতে বলতে কান্নার স্বর দ্বিগুণে উঠল।
শেফালী ওকে সান্ত্বনা দিয়ে বলল,” সেই জন্যই তো আমি এসেছি। তোকে নিয়ে যাবো আমার কাছে। আমার তো কোন অভাব নেই। শুধু একটারই অভাব। বাসা খালি। উনি তো বাইরে বাহিরেই থাকে কাজ কর্ম নিয়ে। আমার কথা বলার লোক নেই। তোর সাথে কথা বলে সময় কাটবে ”।
তাহেরার চোখের জলের বাঁধ ভেঙ্গে পড়ল। কি উত্তর দেবে সে জানিনা। শুধু বিধাতার কাছে হাত তুলে বলেছিল,” তুমি আছো। তুমি আমার দিকে মুখ তুলে চেয়েছ”।
রাখাল যেতে চায়নি। বলেছিল,” আমরা কষ্ট করে দাড়াতে পারবো না? মা?”
না, পারবো না। রাতে বেরাতে উপদ্রব সহ্য করেতে পারবো না। তুমি ছোট, তুমি বুঝবেনা।
সাত দিনের মধ্যে তল্পিতল্পা গুছিয়ে রওয়ানা হয়েছিল। ফেলে রেখে গেলো পুরনো দিনের স্মৃতি।
মনে পড়লো তাহেরার, কাজ শেষে জসীম ফিরে আসতো এই ছোট্ট ঘরে। তাহেরা আগিয়ে দিতো গামছা টা। বলত,” হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বাড়ছি”।
তাহেরা ছেলেকে সামাল দিতে যেয়ে বলত,” মাঠে গেছে বন্ধুদের সাথে খেলতে। এখনি আসবে”।
“ ভালো করে লেখা পড়া করতে বলো, তা না হলে আমার মতো পরের দোকানে কাজ করে সারা জীবন কাটাতে হবে”।
যেতে যেতে আজ সব কথা মনে পড়ছে তাহেরার। বার বার ফিরে ফিরে তাকাল বাড়ীটার দিকে। দিয়ে গেলো জসীমের এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে। বলেছিল,” ভাইজান, আপনি রইলেন, দেখা শোনা করে রেখেন। বাকি আল্লাহ ভরসা”।
পৌছাতে পৌছাতে রাত হয়ে গিয়েছিল। কুতুব আলী, শেফালীর স্বামী তখনো ফেরেনি। খাওয়া শেষে শেফালী ওদের ঘর দেখিয়ে দিয়ে বলেছিল,” শুয়ে পড়। কাল সকালে রাখাল কে নিয়ে আমি স্কুলে যাবো। ওকে ভর্তি করে দেবো”।
রাখাল শুনছিল। একটা কথাও বলল না। স্কুলে যাওয়ার মন তার আর নেই। শুধু থেকে থেকে বাবার কথা মনে পড়ে।
মার মতো এতো সহজ ভাবে সে এই পরিবর্তন মেনে নিতে পারে নি।
আফসারউদ্দিন, কাঞ্চনপুর উপজেলার দারোগা। ক্রাইম সিনের কাছে এসে বললেন সবায় কে সরে যেতে এখান থেকে। রহমত তার এসিসটেন্ট। দুজনে ঘরে ঢুকল। আসবাব পত্র সব ঠিক মতো সাজানো। কেউ জোর করে ঢুকেছে মনে হোল না। হত্যা করার আগে মনে হোল রাখালকে বাঁধা হয়েছিল পিলারের সাথে। মুখে ছেড়া কাপড় ঢুকানো। যাতে চিৎকার করতে না পারে। পাঁচটা ছুরির কোনটাতে হাতের ছাপ নাই। হত্যাকারী অথবা হত্যাকারীদের হাতে গ্লোভস ছিল মনে হয়। খুব প্লান মাফিক এই হত্যা করা হয়েছে। আফসারউদ্দিন লাশ পোস্ট মরটম করতে পাঠিয়ে দিতে বলে অফিসের দিকে রওয়ানা হোল। যাবার আগে রহমতকে বলে গেলো কাজ শেষে তার সাথে দেখা করতে।
রহমতের কাজ শেষ করে আসতে আসতে দুই ঘণ্টা লেগে গেলো। ঘরে ঢুকতেই আফসারউদ্দিন বলল,” রাখালের যারা ডান হাত তাদের কে নিয়ে আসার ব্যবস্থা করো । এরেস্ট করে নয়। বলবে, ইনটারওগেশনের জন্য ডাকছে। সেই সাথে রাখালের বিপরীতে, যারা ওর শত্রু তাদের নাম গুলো আমার দরকার”।
রহমত চলে গেলো।
নিয়ে এলো ফরিদ, পিকলু, শাহাদত কে। অনেক কুকর্মের সাথে জড়িত।
“ জুভীনাইল ডিটেসশন সেন্টারে ওর সাথে আমার দেখা। আমাদের দুজনের বয়স ছিল বারোর কাছাকাছি। ওকে গ্রেফতার করা হয়েছিল খুনের দায়ে”। বলে একটু থামল।
তারপর? কাকে খুন করেছিল ?
“ কুতুব আলিকে, যার বাসাতে ওরা থাকত। ও বলেছিল, একদিন স্কুল ছুটি হয়ে গিয়েছিল সময়ের আগে। বাসায় আসতেই শূনতে পেলো মার চিৎকার। দৌড়ে যেয়ে মার ঘরের দরজা খুলতেই দেখতে পেলো কুতুব আলী ওর মা কে জাপটে ধরেছে বিছানাতে। ওর মা চিৎকার করছে আর পা দিয়ে লাথি মারার চেষ্টা করছে। হিতাহিত জ্ঞান ছিলনা রাখালের। পাঁশে পড়েছিল এক বড় কাঠের টুকরা। সেটা উঠিয়ে জোড়ে মারলও কুতুব আলীর মাথায়। ছিটকে পড়লো কুতুব আলী। উঠবার চেষ্টা করতেই আর একটা আঘাত আনলো ওর মুখে। নীস্তেজ হয়ে গেলো কুতুব আলীর দেহটা। রক্ত ছিটকে পড়েছিল রাখালের গায়ে। ওর মা থরথর করে কাঁপছিল। জড়িয়ে ধরেছিল রাখালকে। বলেছিল,” তুই চলে যা। আমি বলব আমি মেরেছি”। রাখাল যায়নি।
শেফালি বাহিরের থেকে ফিরে আসতেই তাহেরা বলেছিল সব। সে বিশ্বাস করেছিল কিনা জানেনা। পুলিশ ডেকে ছিল।
রাখালকে হাতকরা দিয়ে নিয়ে গিয়েছিল থানায়। মাকে সেই তার শেষ দেখা। রাখালের জেল হয়েছিল দশ বছরের। সেই খানে আমার সাথে তার দেখা”। বলে থামল।
“আমি তো শুনেছি তোমাদের মধ্যে মন মালিন্য ছিল বিভিন্ন কুকর্মের নেতৃত্ব নিয়ে?” জিজ্ঞাসা করলো আফসারউদ্দিন।
ফরিদ সে কথার উত্তর না দিয়ে বলল, “আমি খুন করিনি স্যার। ঐ সময়ে আমি কাঞ্চনপূরে ছিলাম না স্যার। আপনি খোজ নিয়ে দেখতে পারেন”।
ঠিক আছে বলে আফসারউদ্দিন ওকে যেতে বলল। আরও বলল এই এলাকা থেকে বাহিরে কোথাও যেন না যায়।
এরপর পিকলু কে ডেকে পাঠালও। বডি বিলডার। উচ্চতা ছয় ফুটের কাছাকাছি।
বসতে বলে বলল, তুমি তো রাখালের বডিগার্ড ছিলে? তাইনা?
কোন উত্তর দিলো না পিকলু। আফসারউদ্দিন জিজ্ঞাসা করলো কি ভাবে তার সাথে পরিচয়।
“ দেখা হয়েছিল মদন মোহন সরকারের চা র দোকানে। রাখাল আর ফরিদ এসেছিল টাকা নিতে। প্রতিমাসে বরাদ্দ ছিল কোন দোকান কত টাকা দেবে। ফরিদের কাছে শুনেছি জেল থেকে বেরিয়ে সে খুজেছিল মা কে। ওর মা ফিরে গিয়েছিল দেশের বাড়িতে। পাঁচ বছর আগে মারা গেছে। সেই শুরু। খোজ নিয়ে ফরিদের সন্ধান পেয়েছিল। দুজনে মিলে গরে তুলেছিল সংগঠন। ফরিদ এসে আমাকে বলেছিল দেখা করতে রাখালের সাথে। সেই থেকে পরিচয়”।
“পুলিশের রিপোর্ট অনুসারে পাঁচটা মেয়ের সে সর্বনাশ করেছিল ঐ বাসাতে এবং তুমিই তাদেরকে ধরে নিয়ে এসেছিলে। তাই না”?
“ আপনি তো জানেন, আদালতে তা প্রমান হয়নি”।
“ জানি, এবং এটাও জানি টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল”।
পিকলু এই কথার কোন উত্তর দিলো না।
কিছুক্ষণ চুপ থেকে আফসারউদ্দিন জিজ্ঞাসা করলো।“ খুনের দিন রাতে কোথায় ছিলে? তুমি তো সব সময় ওর সাথে থাকো। পাহারা দাও। ঐ দিন রাতে ছিলেনা কেন। তার মানে তুমি জানতে কিছু একটা ঘটতে চলেছে?”
“ না স্যার, আমার মা অসুস্থ থাকায় আমি ছুটি চেয়ে ছিলাম। রাখাল বলেছিল চলে যেতে। আজ আর সে কোথাও যাবেনা। আপনি খোজ নিতে পারেন আমার গ্রামের বাড়িতে।“
“ যদি সে বলে থাকে আর কোথাও আজ সে যাবেনা, তাহলে কার পরামর্শে এত রাতে বাংলো বাড়িতে গিয়েছিল?”
‘জানিনা স্যার”।
“ হু, ঠিক আছে তুমি যাও।“ বলে আফসারউদ্দিন রহমত কে ডাক দিলো।
রহমত আসতেই আফসারউদ্দিন জিজ্ঞাসা করলো।“ আচ্ছা তোমার কি মনে আছে বছর দুয়েক আগে ঐ বাংলো তে বিভিন্ন সময়ে পাঁচটা মেয়ের সর্বনাশ করা হয়েছিল। যেটা কিনা আদালতে প্রমান হয়নি।“?
“ হাঁ স্যার, মনে আছে।“
“ কোথায় সেই পাঁচ জন? গ্রামে আছে না গ্রাম ছেড়ে চলে গেছে। খোজ নিয়ে তাদেরকে এখানে আনার ব্যবস্থা করো সাথে যেন গার্ডিয়ান থাকে।
“ আমি এখনি যাচ্ছি স্যার” বলে রহমত বেরিয়ে গেলো
আফসারউদ্দীন তাকিয়ে ছিল সামনের দেয়ালের দিকে। বিভিন্ন ক্রিমিনাল দের ছবি আটকানো। মাথায় শুধু একটা ভাবনাই ঘুরে ফিরে আসছে।